আজরাতে আমার বাল্যকালের প্রেমিকাকে স্বপ্ন দেখলাম
দেখলাম সে থুরথুরে বুড়ি হয়ে গেছে
তার নাতিপুতি হয়েছে অনেক
অথচ আমার জীবন কেবল শুরু হলো
বড় ভয় লাগলো আমার
মনে হলো বেঁচে গেছি,
একে বিয়ে করলে আজকের এই বেহাল দশা
আমারও হতো
আমি তার সাথে কুশল বিনিময় করতেই
রাজধানীতে সমস্বরে অজস্র আযানের ধবনি
আমার কানে বাজলো
আমি আবেশ কেটে উঠলাম
এবং লকিং গ্লাসে নিজকে একবার দেখলাম
বয়স কি সত্যি আমারও হয়েছে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




