তোমাকে তো কবেই নির্বাসনে দিয়েছি,
তবু পোড়া মন তোমাকে নিয়ে সারাদিন খেলে যায়,
তোমাকে ডাকে, তোমাকে আঁকে,
এবং তোমার স্পর্শেই সারাদিন থাকে।
তোমাকে নিয়ে ঘুরতে বেরুয় স্বপ্নপুরি,
পৃথিবীর সবচে দীর্ঘতম সমুদ্রসৈকত,
আর অনুভবের পাহাড়, পুলকের প্রপাত
আর আনন্দের বৃত্তিমেলে থাকা আবেশ।
তোমাকে কবেই অবারিত পিঞ্জর থেকে বের করে দিয়েছি,
তবু তোমার কেকাশব্দগুলো কবিতা হয়ে যায়,
তোমার ভালোবাসার উষ্ণতায় ফুটে থাকে সাফল্যফুল,
তবু ভুল করে তোমাকে আলিঙ্গন করি অফিসে যাওয়ার সময়
কিংবা ফিরে, কিংবা টাইয়ের নট বাঁধার লগনে
কিংবা ডাইনিং টেবিলে,
কিংবা বিছানায় গেলে যখন মশারীখাটানোর কথা মনে থাকেনা।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




