জ্বালাধরা চোখে তোমাকে আর কতদিন দেখবো ?
সেই যে কবে থেকেই তোমাকে দেখছি,
চোখের তৃষ্ণায় তোমাকে কতবার দেখলাম, ভালোবাসলাম,
কতবার তোমাকে ছুঁইলাম, কতবার পেলাম,
তবৃ তোমাকে পাবার শেষ হয় না !
আর কতদিন পাবো তোমকে ?
চোখে যে জ্বালা ধরে গেছে,
তোমারে আগুণে পুড়ে গেছি আমি,
তবু তোমাকে পাওয়া শেষ হয় না !
তোমাকে ভালোবাসা শেষ হয না,
তুমি বাতাসের মতোন কিংবা ফুলের ঘ্রাণের মতোন
মিশে থাকো আমার সত্তায়-
মনে হয় সমস্তদিন আমি তোমার গভীরেই ডুবে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




