ঝরাপাতাদের মতো ঝরে গেছে সব সাধ আহ্লাদ
বিবর্ণ পত্রের মর্মর ক্রন্দনে খসে পড়েছে হৃদয়ের বাসনার বৃত্তি
শ্যাওলারা এসে দখল করেছে আমার স্বপ্নের রাজপ্রাসাদ
এখন শুধু বেঁচে থাকা নিৎসাড়, মন্থন করি স্মৃতি।
কতবার জীবনটাকে নতুন করে শুরু করা যায়
কতবার ভাঙা হৃদয়টাকে ঝাঁলাই করা যায় দক্ষ মিস্তির নিপুণতায়
কতবার আর মানুষেরে ক্ষমা করা যায়,
কত বেদনা আর ঝরা যায় শিল্পে, ভাস্কর্যে গান আর কবিতায় ?
স্বপ্ন দেখিনা আর ভুলেও কোনদিন কোন অবসরে
রঙিন পাখনায় উড়ি না দিগন্তের অথই সীমানা
ক্ষমা করি না যে অপরাধ করে গেলো তারে
নির্জন কক্ষে আমি এখন সারাদিন বাজাই তানানা তানানা।
কেউ নেই কিছু নেই আমি অন্তহীনতায় হারাই শুধু মনস্তাপে
কোনো আবেদন আসেনা হৃদয়ে আর প্রিয়তমার মধুর সংলাপে।
5.01.2013

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




