আমি তো আমার মতো কথা বলি
নকল করিনা ।
আমার মতই চলি,
ঠ্যাং যে ভাবে চলতে চায়, সেভাবে চলি,
চেষ্টাচরিত্র করে কাউকে অনুসরণ করিনা।
আমার স্বর আমার মতোন,
পৃথিবীর তাবৎ মানুষের চেয়ে ভিন্ন।
প্রায়শ কারো সমালোচনা করিনা,
ভুলেও কারো নামটাও উচ্চরণ করিনা,
বোবার মতো পড়ে থাকি আর ফ্যাল ফ্যাল তাকাই,
তবু আমার চলনের দোষ,
আমার কথার স্বর কর্কস,
আমার দৃষ্টি খারাপ,
আমার গায়ের রঙ কালো,
তবু আমি কারো কারো আতঙ্কের কারণ,
অথচ আমি কারো পাকাধানে মই দেইনা-
কারো বাড়িতে অতিথি হইনা,
নষ্টিখস্টি কারো সাথে নেই।
তবু এই আমি অনেকের চক্ষুসুল
তবু এই আমি অনেকের খেলার পুতুল।
১৫।০১।২০১৩
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



