বসন্তের আভাসে বারুদগন্ধদিন ভেসে আসে
আমার দেহে আর চেতনায়
আমি সম্বিত হারাই
ক্লোরোফিল পাওয়া ব্যঙের মতোন অবচেতন হয়ে যাই
কল্পনার পালকে উড়ে উড়ে যাই সাত সমুদ্র আর তেরনদীরপাড়
সেখানে গোলডিম আলো, সোডিয়াম লাইটের সুসজ্জিত সারি
আর তোমার আবছা আলোর ভেতর নগ্ন দেহের পিকাশোর চিত্রমালা।
বারুদগন্ধদিনে তুমি সাথি ছিলে
দিয়েছিলো গেলাস গেলাস গোলাপের ঘ্রাণ
আর তোমার বারুদময় দেহের উষ্ণতার শ্বাস
তোমার সাবলীল প্রকাশ
আজ বসন্ত আসতে দেখে দেখলাম মুলত তুমিই এসেছো
আমার বসন্ত তুমি
তুমি রঙিন করেছিলে আমার বারুদগন্ধদিন।
১৬।০১।২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



