শীতের সকাল, আলোর বিন্যাসে সজ্জিত বারান্দা
তাতে নরমরোদ শীর্তাত শরীরে বইয়ে দিচ্ছে মিষ্টি আবেশ
আর সেখানে চিকন চালের এক প্লেট সাদাভাত
রুই মাছের কয়েকটা টুকরো আর খামাঝোল
ক্ষুধার জ্বালাকে করেছে অমিয় সুধা,
ভাবলাম, এই ভাত বাঙালির আবহমান সংগ্রাম
বাঁচার একমা্ত্র অবলম্বন,
এই ভাতের জন্যই ঘাম শ্রম আর প্রেম,
এই ভাতের জন্য চুরি ডাকাতি দস্যুতা আর ঘুষ উৎকোচ,
তবু বাঙালি ভাত চায়,
দেহের সুধা বিক্রি করে হলেও ভাত চায়,
এই ভাতের জন্য মানুষ আজ পাগল কুকুরের মতো হয়ে গেছে,
কোথায় গাসাবে আর কাকে খসাবে,
প্রাথমিক শিক্ষার মতোন তারা বিনামূলেও বিতরণে ভাত চায়
অথচ রোদে পুড়তে চায় না তারা
জলে ভিজতে চায় না,
যাঁরা রোদে পুড়ে জলে ভিজে ফলায় সোনালী ফসল
তাদের পাতে তারা হাত বাড়ায়
অলস হাত, পরজীবি হাত তাদের।
আর তারা বাঁচতে চায় ভিজিটবিহিন ডাক্তারের শশ্রুষায়।
২০।০১।২০১৩
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



