বিবাহ করেও নয় বিবাহিত মন,
অবিবাহিত ভাবনা নাড়া দেয় মনের কোনাÑ
ফুুরফুরে অনুভবে মশগুল আমার মন ;
কারে যেন বলে যায় : ‘ও আমার লক্ষ্মীসোনা’।
বিছানায় শুয়েও, কে যেন পড়ে থাকে আমাদের করিডোরে,
দেহহীন হাতে সে বুলায় আমার শরীর,
কখনো অভিমানে চলে যায় খুবখুব ভোরেÑ
আহা কত সুন্দর যেন ! তার চোখের জোনাকির ভীড় !
মিলনের ফাঁকে এসে সে ঢুকে পড়ে হৃদয়ের সুধায় ;
বাতাসের ঘ্রাণের মতো আমার হৃদয়ে ভাসে,
অমরার গান যেন সে আমারে কানে কানে শোনায়Ñ
কায়াহীন পড়ে থাকে আমার পাশে।
এড়াতে পারিনা তারে আমি চোখ বুজে দেখি,
বিবাহিত স্ত্রী বলেন : বলোতো, কার সাথে ছিলো মাখামাখি ?
২৮.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



