(কবি সরকার আমিনকে শ্রদ্ধায়)
কেবলই একটি লালসালু পেডিকোটের ভেতর ঢুকে পড়ি,
ঢুকতেই হাওয়ায় আমাকে কে যেন উড়িয়ে নিয়ে যায়,
কোথায় যেন উষ্টা খেয়ে আকাশে আমি খাই হামাগুড়ি,
ছায়াবাজির মতোন সামনে আমার কে যেন নেচে যায়।
পেডিকোটের ভেতর থেকে আসে বকুলফুলের ঘ্রাণ
সেখানে আছে যেন ঝলমল নগরীর এক নরম শহর
নগরীর পিচঢালা পিছলা পথে পিছলে যায় যায় পরাণ
তবু সেখান থেকে নিস্তার নাই, আহা যেন কীসের নহর।
পিডিকোটের গিঁট খুলে গেলে দেখি আকাশে অজস্র তারা,
চাঁদ মামা খেলছে ঝিলিমিলি সমুদ্রের জলের সাথে,
আমি কোন এক আবেশে কোথায় যেন হারাই দিশেহারা,
কার সাথে যেন লেগে যাই,আঁধারের সাথে।
লালসালু পেডিকোট প্রায়শ আমাকে নিয়ে যায় অচিন এক দেশে
সেখানে ফুল ফোটে,গান হয়,জোনাকী জ্বলে, শুধু স্পর্শের আবেশে।
২৩.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


