শাফিক আফতাব-----------
এতগুলো মানুষের ভীড়, এই শহরে ;
তবু নির্জনে বাস করি।
এত রং আর উল্লাস, রাজপথে ;
তবু সাদাকালা জীবনযাপন করি।
এত রমণীর উদ্দাত্ত খোলা আহবাণ ;
সুলভে প্রেমের পশরা !
ডাবের পানির মতোন ফুটপাতে মেলে থাকে চোখ,
তবু তৃঞ্চায় কাতরাই !
এত টাকা বাতাসে ওড়ে, এই শহরে ;
অথচ আমি পড়ি বঙ্গবাজারের শার্ট,
এত বিদেশী পারফিউমের গন্ধ রমণীর দেহলতায় ;
অথচ আমার শরীর থেকে বেরুয়
হেমন্তের ভেরেণ্ডার গন্ধ।
এত ভালোবাসো তুমি, আমাকে ;
অথচ এখনো একটি দামী শাড়ি তোমাকে দেয়া হয়নি
এত কাছে থাকো তুমি আমার
তবু যেন এতটুকু আপন হওনি।
২১.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



