শাফিক আফতাব
একদিন জানিয়ে যাবো তোমাকে,
তোমাকে কত ভালোবেছিলাম, কিংবা ঘৃণা
কী করে রাত্রি গেছে, নিংসঙ্গ অন্ধকারে ঠেস দিয়ে,
শব্দের মালা কীভাবে গেঁথেছি আমি
সব তোমাকে জানিয়ে যাবো।
একদিন তোমাকে সব জানিয়ে যাবো
কেনো তোমার স্বাধীনতা হরণ করেছিলাম ?
আর স্বৈচারা শাসকের মতোন কেনো তর্জনী উচিয়ে ছিলাম আমি,
আর আমি কেনো সব লুকিয়েছিলাম
গোয়েন্দা পুলিশের মতোন,
কেনো হাতে রেখে ভালোবেসেছিলাম তোমাকে
সব তোমাকে জানিয়ে যাবো
যদি জানিয়ে যাই
তুমি খররৌদ্রে বরফের মতোন গলবে
চোখের নালা প্রপাত হবে তোমার
কী করে এতগুলো বছর এত বেদনার ভার আমি কী করে সয়েছি ?
সেদিন ভুলে আর অনুশোচনায় আমাকে বড় বেশি
ভালোবাসতে ইচেছ হবে তোমার।
২১.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



