শাফিক আফতাব..............
রাতের পর রাত তাহার সাথে আমার হয়েছে প্রভাত
তারপরও তাহার সাথে বসবাস যেন শাপের করাত।
তাহাকে বুঝিতে গেলে মিলিয়া যায়
তাহার ভেতর ভরা গোলক ধাঁধাঁয়।
তাহার ভেতরে জ্বলে মনিকাঞ্চনমুক্তা
তাহার সাথে মিল আমার যদিও বিযুক্তা।
তাহাকে বিশ্বাসে সাগরের জলেরা হয় রহস্যময়
তবু তাহাদের বিশ্বাসে অগাধ ভালোবাসা নিশ্চয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


