একগুচ্ছ সাদা আলোর দুপুর। স্পষ্ট প্রমাণের মতোন পরিষ্কার চোখের
দৃষ্টি। ফরফরে সফেদ কাগজে ঝরঝরে কালো কৃষ্ণবর্ণমালার বাক্যগুচ্ছ।
তবু মানুষের মুখে কেনো বানরের আদল।
মাথাটা ঝাকা দিলাম : রাত্রি দ্বিপ্রহর নয়তো ?
কিংবা নয়তো স্বপ্নের রূপকথাকাহিনীর কথা ?
আসলে মানুষগুলোয় স্বেচ্ছায় বানর হতে চলেছে
তারা স্বাস্থ্যবান কুকুরের মতো ঠাং উচিয়েঁ ফুটানো জল নির্গত করছে
ত্রিরাস্তার ঢালে :
তবু ভ্রম মনে হলো : মাথাটা ঝাকা দিলাম আবার ।
চারপাশ দেখে নিলাম রাত না দিন ?
সব ঠিক আছে, মনে হলো : শুধু ঐ যে যাদুমন্ত্রে মানুষ গুলো বানর হয়ে যাচ্ছে,
তারা প্রতারণা করছে, ধর্ষণ করছে, সুনীতির বুলি মুখে বলে দুর্নীতির বেণী বেঁধেছে চুলে।
১৯.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


