পথের মানুষ
শাফিক আফতাব.................
একটি গোলাপের জন্য হন্য হয়ে ঘুরেছি তোমার পিছে
যদি একবার ফিরে দেখো,
একটু ভালোবাসার জন্য অপেক্ষায় ছিলাম দীর্ঘরাত
যদি জ্বালো একটু আলো।
এতটুকু প্রেমের জন্য ত্যাগ করেছি পৈত্রিক সম্পত্তি
যদি তোমার ঐশ্বর্যে ভরিয়ে দাও।
একটু স্পর্শের জন্য আমি রাজপ্রাসাদের ভোজন ছেড়েছি
যদি অনুভবের ওমে ঋদ্ধ করো।
তোমার জন্য আমি পথের মানুষ
তুব যদি ভালোবেসে কাছে আসো।
১৯.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


