শাফিক আফতাব...................
দর্পণে দেখিনা মুখ__ কিংবা দিঘির জলে
বড় ঘরকুনো, অথচ বুনো স্বভাবের প্রবল প্রভাব।
তোমাকে ভালোবেসে দৃষ্টির ঝাঁঝে বড় স্বচ্ছ করেছি আয়নার মুখ
চিরুনির দাড় হয়েছে কৃষকের ব্যবহৃত মই
ঘর আর বাহির একাকার__ প্রতিশব্দের মতোন
অথচ আজ দেখো__ আমার কোনো দেশ নেই, সমাজ কিংবা পরিবার
কাউকে চেনার দায় নেই__ আপন দর্পণেও মুখ দেখিনা।
বড় খাপছাড়া পড়ে থাকি অবসর প্রাপ্ত সরকারি চাকুরে
বিস্মৃতির অতলে কত ছবি ভাসে মনের মুকুরে।
২০.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


