শাফিক আফতাব...........
বয়স ক্রমশ ছুঁইছে মৃত্যুর প্রান্ত
পাঁজরের গিঁট ক্রমশ হচ্ছে ঢিলা
ক্রমশ বড় ঝুলে যাচ্ছে সাধের টিলা
অথচ পৃথিবী হয়ে উঠছে আশান্ত।
তবু ভোজনের টেবিলে পড়ে থাক উপাদেয় হরেক ভোজ্য
আলগোছে ঢলে পড়ি কালের স্রোতে
প্রিয়তমা তুমি বেঁচে আছো কোনোমতে
আমি ভেদ করছি বাধার বুহ্য।
সবকিছু ফিকে হয়__ তুমি হও কেমন নরমস্বভাব
অথচ তোমার দাপটে কাঁপতো পিচঢালা পথ
আজ কেমন মোলায়েম তোমার মতামত
দেহে নেই আর তোমার পশুর প্রভাব।
মুত্যুর কাছে এসে সবাই হয় অমায়িক
সত্য সুন্দর হয়, প্রতারক মিথ্যুক আর মোনাফিক।
২১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


