শাফিক আফতাব........................
অবাঞ্চিত কামনাগুলো ছুড়েঁ মারি
মানবতার প্রলেপে পাশবিকতাকে মুছে ফেলি
আগাছা বাছি__ ক্ষেতের__ কীটনাশক ওষুধ ছিটাই
লিখে যাই প্রেম আর ভালোবাসার পদাবলি।
মানুষ ভেবে যাকে দেই নিমন্ত্রণ
এক পেটে খেয়ে হেগে যায় কুকুর ছানার মতোন
প্রতারণা আর পশুত্বে পাকা পেলেয়ার
সেই কিন্তু্ এখন দেশের রতন।
ভালো ছেলে আবুল হোসেন__ তুখোর ছাত্র
বিসিএসে শীর্ষস্থান তার,
সে এখন দিনকে যাদুমন্ত্রে করে রাত্র
আহা তার কেমন দাপট ক্ষমতার।
ছাত্র তুখোর নই__ সুশ্রী নই পাত্র
পচা বাশী গন্ধে মাছিরা ভন ভন করে দিবারাত্র।
২১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


