শাফিক আফতাব.................
অবগাহন করি তোমার ভেতর__ পাখাহীন উড়ে যাই আয়নমণ্ডলে___
ইথারে ইথারে ভাসি, তোমার ভালোবাসার শব্দসকল গোলাপের সুঘ্রাণে প্রাণে
সুবাস আনে। মেঘেদের কোলাকুলি দেখে তুমি নগ্ন হতে চাও___
আমি লজ্জায় মরে গিয়ে চোখ ঢাকি।
তোমার শ্বাসে প্রশ্বাসে শীতের শেষ রাতের মিষ্টি ওমের গন্ধ আসে :
আমি ক্রমশ নাবালক বালকের খেলনার বেলুনের মতোন ফুলে আকাশ ছুঁইতে চাই ;
তুমি ফুলের মতোন ফুটে সুবাস ছড়াও,
ব্যাপনে আমি চেতনা হারিয়ে আবেশে তোমার রূপকথাকাহিনীর দেশে যাই__
তুমি ঠোটেঁ চঞ্চুস্পর্শে বাঞ্চিত কামনায় মদির করে তোলে ভাদ্রের ভদ্ররাত।
২১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


