শাফিক আফতাব.......................
রাত্রিগভীরে তুমি মাতিয়ে যাও আমার ফুলেল মন
হুকোর ডাণ্ডার ভেতর তপ্ত জল
বেনুবনে শন শন সমীরণ
মনেতে তোমাকে পাবার কলকোলাহল।
বাতাসে ওড়না ওড়ার মতোন বস্ত্রবসন খুলে পড়ে কামনার বাণে
এক অনুকূল অনুভবে তুমি চাষযোগ্য ভূমি
ক্রমশ তোমার দিকে আমি অনুগামী
সুরার ছন্দ ভাসে বহুদিনের ক্ষুধিত প্রাণে।
রক্তে মদির আবেশের ঘ্রাণ__তোমার চোখে আনে ঘুম
ঘুমের ঘ্রাণে কামনার কলিতে ফোটে ফুল
তোমার আমার মাঝে নেমে আসে নবান্নের গোধূম
তোমার দেহ থেকে নিঃসরিত হয় প্রেমপ্রতুল।
হুকোর ভেতর তপ্ত জল করে ঘড় ঘড় ;
হুকোর গোলমুখে চুমোতে নেশা হয়, রঙিন কুড়েঁঘর।
২১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


