ভোররাতে ঘুমে ভেঙে যায়__জীবনের পরাজয়সকল এসে চেপে বসে মাথায়__
যে আদম প্রতরণার ফাদেঁ ফেলে লুটে নিয়েছে ঘ্রামদগ্ধ অর্থের অর্জন
তার মাকে খানকি বলে গালি আসে__ কিংবা কচুক্ষেতে জন্মেছে হয়তো সেই মানব সন্তান
মনে হয়। আবার মনে হয় যার সাথে কোনোদিন দেখা হয়নি, কথা হয়নি সেই মানবের
বাচ্চা যদি কুৎসা রটায়__তাকে মাকেও মনে হয় বেশ্যার দালাল__কিংবা নিজেই বেশ্যা তিনি।
আমি বাথরুম ঘুরে এসে আবার ওপাশ হয়ে শুই
ভুলে যেতে চাই__ বিগত জীবন, ঘুমোতে চাই ___
তবু আজ আধুনিক সভ্যতার মানুষদের পশু বলে ভ্রম হয়।
নারীরা বেগানা আজ, পুরুষরা প্রতারক কোম্পানি প্রাইভেট লিঃ-এর মহাপরিচালক
কেউ ভূমিদস্যু_ কেউ কলম দস্যু আবার।
কলমের খোঁচায় বাগায় অঢেল অর্থ__আর তা দিয়ে অভিজাত সিটিতে আলিশান ফ্লাট
পরকীয়া বেডে বেশফিটফাট।
অথচ মাউথপিছে সমাজ গড়াবার উষ্ণভাষণ__নীতিকথা, কবিতার উদ্ধৃতি
মানবতার জয়গান।
আহা আধুনিক মানুষের সমাজ গড়াবার কত ফরমান।
২৩.০৮.২০১৩
নিসর্গ : ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


