শাফিক আফতাব.................
তোমাকে ভালোবেসে দেখলাম, পৃথিবীর নরম আর তুলতুলে ফুলে
তুমি জন্মাও পুলকের ফড়িং, তোমার স্পর্শে মসৃণ কাশফুলে ভরে যায় নদীর পাললিক তীর
তুমি গাঢ় গভীর
এক আনন্দ ধারা__ তোমার চোখে চোখ রেখে নির্ঝর ফোয়ারা।
তোমাকে ভালোবেসে দেখলাম__পৃথিবীর তাবৎ ধনীর চেয়ে তোমার অর্থের ব্যালেন্স অধিক
আর সবকিছু অলীক
বসন্তের যে পিক
তাও তোমার শরীরের ঘ্রাণে ফাগুনে গান ধরে
অথচ তোমার জন্য কত মানুষ অকালে বিকালে মরে।
তুমি খনিজ আনন্দের আধার
তুমি আঁধার রাত রঙিন করে ফুটে ওঠো, আলগোছে ঘুমের ঘ্রাণে দাও হর্ষের স্বাদ
তোমাকে ভালোবেসেই আমার জীবনের আস্বাদ
তুমি প্রেম অথই অগাদ।
তোমাকে ভালোবেসে দেখলাম, তুমি এক স্বর্গবতী ফুল, আনন্দ তুমুল।
২৩.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


