কাশলতা শরতের বিকেলের দুলছে বাতাসে........
শাফিক আফতাব............
ভেবে আর কী হবে বলো ? __তুমি কি পাবে মধুযৌবন ?
কেবন কৈশোর থেকে পদোন্নতি পেয়ে যুবকের চেয়ারে বসে যে মদির রাত পেয়েছিলে
তা কি ফিরে পাবে ?
পাবেনা__ পায় না কেউ ;
মিছে শুধু কাগজের ফুলে শুকেঁ সুবাস পেতে চাও।
তারচে বরং উড়ন্ত সিড়িতেঁ পা রাখে
সেই তোমাকে অভিজাত বিপণীবিতানে নিয়ে যাবে___
তোমাকে দেখাবে স্বর্গবতী এক ফুলেল কানন।__ তোমাকে বাতাসে দুলানো কাশলতার
ঢেউয়ের মতোন দোলাবে।
ভেবোনা__জীবন যেখানে যেমন___ মেনে নাও :
ডাইনিং টেবিলে যে ভোজ্য আসে__তাই গিলে খাও পরম ক্ষুধায়,
চলার পথে যে ভালোবাসা টুকু পেলে সেই টুকু নিয়ে তৃপ্ত থাকো___ দেখবে__পুরনো চালের
ভাতে আছে সুস্বাদ__যদি বা কীটদগ্ধ না হয়__ গোরোচনা পড়ে থাকে। না হয়ে থাকে
ঘুষের উৎকোচের।
ভেবোনা__ অকালে চুল পেকে যাবে__ নদীর স্রোতের মতোন সময়ে সঁপে দাও আত্মা__
সুখ পাবে।
বুড়ির সফেদ চুলে দেখবে লকলকে কাশলতা শরতের বিকেলের দুলছে বাতাসে........
তুমি আশি বছরেও যুবক হয়ে উঠছো।
২৩.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


