শরীরে মন গেঁথে থাকে আর মনে থাকে শরীরের কাঠামো
শাফিক আফতাব..................
আমি তো তোমাকেই চেয়েছি__ তোমার শরীর মন !
কেনো না শরীরে মন গেঁথে থাকে আর মনে থাকে শরীরের কাঠামো।
একটি বিনে অন্যটি ইতিম__ নিঃসঙ্গ, নির্জন।
তোমার শরীর দাও__সাথে দাও মন ;
গনগনে আগুনে পুড়ে আমি জ্যোস্নাবতী করি গগণ।
দেহের আত্মা মিশে যেমন হয় একটি প্রাণী
তেমনি দেহের সাথে মন না মিশালে প্রেম হয় না__ভালোবাসাও।
যদি দেহ চাই__ তাহলে, বলো কামুক
আর যদি মন চাই__ বলো নুপুংশক।
কোনদিকে যাবো __ ?
কী নেবো তোমার কাছে। আর তুমি দেবে কী ?
আমাকে তুমি দেহ আর মন দুটোয় দাও___পুষ্টিতে সৃষ্টি করি শাবক।
২৩.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


