ভোররাতে, হাওয়ার হাত
শাফিক আফতাব.......................
ভোররাতে যাদুমন্ত্রে ফুলে উঠি__ আবেশের ঘ্রাণে আমাকে সমুদ্র তীরে
নিয়ে যায়, উষ্ণবালিশের কভারে ফুলগুলো সুগন্ধি ছড়ায়
আমার ভেতর কেউ একজন জেগে ওঠে__ প্রাণ পায় পাঁজরের ভিতরে
বুকের মধ্যে সাত সমুদ্র আর তের নদীর ওপারের মায়া ভাসে ভালোবাসায়।
মনে হয় কেউ একজন এলো, হাওয়ার হাতে ধরলো আমাকে
আমি তাকে চুপে চুমে পাগল করে তুললাম
তার গায়ের সুবাসে বাতাসের প্রাণে যেন উদাস উচ্ছ্বাস থাকে
মনে হয় আলগোছে সন্তর্পণে তার গভীরে প্রবেশ করলাম।
ধীরে আবরণ ছেড়ে সে ছেলাকলার মতোন হয় সুস্বাদ ফল
বহুদিনের প্রতীক্ষিত তৃষ্ণা আর ক্ষুধার গ্রাসে সে হলো বাঘের ভোজন
অথচ তার আগমনে পৃথিবী হলো কত উৎফুল্ল উতল
ওদিকে ভোর রাতে তারায় তারায় ভরে গেলো অবারিত গগণ।
ভোররাতে এক হাওয়ার হাত এসে আমাকে অবস করে প্রেমের বাণে
নারী নেই, তবু শূন্যঘর ভরে থাকে অজস্র কবিতা আর গানে।
২৪.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


