জলজভূমির গন্ধে
শাফিক আফতাব.....................
জলজ ভূমির গন্ধে রাত্রিশেষে জেগে তোমাকে ডাকি__
দেখি, তুমি ফুলের মতোন কী সুন্দর ফুটে আছো ডালে :
ঘুমের ঘ্রাণে তোমার__ বাতাসরা নিশ্চুপ করতে বলে,
এদিকে অগ্ন্যাৎপাতের শব্দ হয়__ জেগে ওঠে পাখি।
জলজগুল্ম, লতাপাতায় তুমি উর্বর মৃত্তিকা__
রোপণের আকাঙ্ক্ষায় কৃষকের হাতে আসে ফসলের গান :
আহা কারুকার্যখচিত এক নন্দিনী বটে আমার জেসিকা,
ঘুমেই কাবার করে দিলো আজকের রাত__হবেনা স্নান।
আজ রাতে পাবার চেয়ে পাবার আকাঙ্ক্ষা বড় হয়ে এলো___
অনুগমনের আগে ভালো লাগলো গমনের দহন,
কেমন নান্দনিক আজ আমার জেসিকা, যদিও অগোছালো
আহা প্রিয়তমা জেসিকা আমার__ আজ ছুয়েঁছে মন।
জলজভূমির গন্ধে রোপণের তাড়নায় ভেঙে যায় ঘুম __
চাষের আগে যেন আজ ধান-কাটা আর নবান্নের মৌসুম।
২৪.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


