আশ্চর্য গহ্বর
শাফিক আফতাব
আশ্চর্য গহ্বর থেকে উঠে এসে তিনি ভাবলেন__ পৃথিবীর অভ্যন্তরে আছে কত রত্নরাজি
মিছে মানুষ আনন্দ আর বিলাসের জন্য ঘুষ খায় চুরি করে, প্রতারক সাজে।
অলৌকিক আনন্দের ভারে যে মজেছে একবার__ তিনি অবশ্যই সেজে হাজি
দুর্নীতির অর্থ আত্মসাত করবেন না, বলবেন না মিথ্যে, অলিক আর যা কিছু বাজে।
আশ্চর্য গহ্বর থেকে উঠে এসে দেখেন__ ভিজে গেছে তাহার শরীর
অথচ রক্তে চেতনায় শ্বাসে আর স্পন্দনে ভালোলাগার অফুরন্ত আবেশ
আকাশে তারা নেই চাঁদ নেই, ঝাউশাখে জোনাকি নেই তবু অজস্র আলোর ভীড়
তবু ঘ্রাণ আসে, প্রাণে শান্তি আসে লকলকে লতার মতোন তাহার২ পড়ে থাকে কেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


