অনুপস্থিতি
শাফিক আফতাব...........................
এই উৎসবে তোমার বিশেষ দরকার
কী করে একমুঠো খাবার মুখে তুলে দেই।
তুমি নেই বলে আমি আর সাজিনা
ট্যুরে যাইনা কোথাও
অভিজাত বিপণিবিতানে পা পড়েনি আমার
বিশেষ কোনো দিবসও পালন করিনা।
তুমি নেই বলে আমার সকল সাধ ফিকে হয়ে গেছে
বিশেষ খাবারের ব্যবস্থা হয় না আর।
জ্যোস্নাবতী রাত কাটে নির্ঘুম।
তুমি নেই বলে আর কিছু না
শুধু কবিতা লেখা হয়__আর গুনগুন গানে একচত্র রচনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


