জেসিকার সাথে, বর্ষার রাতে
শাফিক আফতাব...................
জেসিকা সেই বর্ষার রাতে তুমি ভাবোনি কিছু ?
মনে হয় নি কী ভেবে রাত্রি কাটছে অতিথির ?
ওদিকে ঝড়ের রাতে সেজে ছিলো বিষ্ণু__
ধীরে ধীরে রাত্রি হতেছিলো গভীর।
তুমিহীন কক্ষটি হয়েছিলো তুমিময়
ফুলের টবে থেকে ঘ্রাণগুলো মুখর করছিলো শ্লোগানে
তুমি নেই সেদিন তবু তোমার সাথে কাটে সময়__
তোমার প্রেম ভালোবাসা ভেসেছিলো প্রাণে।
সারারাত কাটে মনে হয় তুমি আছো কাছে__ পাশে
আলিঙ্গনে সাত সমুদ্র থেকে আনন্দ এনেছি বর্ষার রাতে,
ওদিকে ঝরঝর বর্ষণ মেঘলা আকাশে
আমাদের মধুর মিলেন হলো ধবেধবে সাদা প্রভাতে।
একদিন অতিথি হয়েছি তোমার অথচ তুমিহীন__
পাশে ছিলেনা সে রাতে তবু ছিলাম কত রঙিন।
২৫.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


