শেকড়বিচ্ছিন্ন উদারতা
শাফিক আফতাব..............
শুধু আমাকেই ভালোবাসে ভেবে ভালোবাসলাম
এখন দেখি তুমি অনেকটা উদার।
পূর্ণিমার চাঁদের মতোন।
কিংবা প্রথম শ্রেণির রাজনৈতিকা নেতার মতোন।
না বলে কিছু নেই।
লাল কালি নীল কালি সবুজ কালি কালো কালি সব কালিতে স্বাক্ষর করে।
প্রতিটি কাজ তিনি যর্থাথ করবেন__
অনুরূপ তুমি,
যেনো তোষামুদে আমলার অর্ধ্বস্তন পরিচালনকৌশল :
আবার তোমার করুণা লক্ষ্য করার মতোন __
হাজী মহসিন !
কিংবা বর্ষার জল তুমি কিংবা সকালের সূর্যের উত্তাপ।
অথচ আমি এক অসামাজিক জীব।
কৃপণ মনের ভালোবাসার আরাধ্য আমার।
এই আধুনিক শিক্ষার উদারতা আমি চাইনা।
তুমি অনুন্নত জনগোষ্ঠির এক কৃপণ বধূ হও
এক কাচ্চা তেলে ফোঁটায় ফোঁটায় দিয়ে রাঁধো তুমি রাঁধুনি
তুমি কেনো এত উদার হতে গেলে ?
এই উদারতা তোমাকে শিকড় বিচ্ছিন্ন করবে !!
১৫.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




