হৃদয়ের সুবাসে আবেশে একরাশ ঘুম দাও
শাফিক আফতাব............
এভাবে আর কতদিন কেটে যাবে__এই শূন্যের দিকে চেয়ে ?
আসবে না তুমি ?
দেবেনা ভরা বর্ষার জল__শীতরাতের ওম__ আর আর কিছু নরম পুলক।
তোমারও হরতাল চলছে__ রাজদুয়ার বন্ধ রেখে পালন করছো অনশন
দেশে নাই সুশাসন ?
কাছে আসো, খুলে ধরো ফলবতী বৃক্ষ
গা ভাসাতে অনুমতি উচ্ছল প্রপাতে জলে
হৃদয়ের সুবাসে আবেশে একরাশ ঘুম দাও__ দেখবে আপনাই সুশাসন প্রতিষ্ঠিত হয়ে গেছে
অঙ্গরাজ্যে।
এসো, বৃক্ষের বয়স বাড়ছে__!!
নিসর্গ : ঢাকা
২০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




