অথচ প্রাক-প্লাবনের কথা আমাদের কারো মনে নেই।
শাফিক আফতাব............
এই জনসভায় ছোট বড় বৃদ্ধবণিতা সুধীজন__যারা আছি__আমরা,
সবাই প্রেম করেছি__একটি, দুইটি__দশটি........
অথচ আমাদের বিশ্বাস __
আমাদের সতীসাধ্বী স্ত্রীগণ নুন্যতম একটি প্রেমও করেননি,
চোখ তুলে তাকাননি কোনো পুরুষের রোমশবুকে :
তাহলে আমরা কাদের সাথে প্রেম করেছি ?
আমরা কেউ আপোষে, কেউ জোরপূর্বক কেউ প্রেমের ভানে হরণ করেছি নারীর সতীত্ব
অথচ আমাদের স্ত্রীগণ ভাজা মাছ উল্টে খেতে জানেন না আজ,
প্রতিটি স্বামীর স্ত্রীগণ তুখোর সতীত্বের খেতাব নিয়ে বীরাঙ্গনা বধূ এখন
তাহলে আমাদের বিবাহপূর্ব সঙ্গিনীগণ, সবাই চালান হয়ে বিদেশে গেছে ?
আমরা সবাই আধুনিক__সঙ্গীনি বদলের রীতি আমাদের আছে,
আমাদের বিশ্বাস, আহা ! আমাদের প্রতিটি স্ত্রী অনাঘ্রাত
অথচ আমরা আগেই ঘ্রাত হয়েছি ঐসব অনাঘ্রাতদের ঘ্রাণে।
আমরা সবাই প্রথমরাতেই রক্তের প্লাবনে ভেসে যাই,
অথচ প্রাক-প্লাবনের কথা আমাদের কারো মনে নেই।
নারী ধর্ষিত হলে সতীত্ব হারায়__পুরুষ ধর্ষণ করলে হারায় না।
২০.৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




