হেমন্তের গান__সেই র্যাংকিন স্ট্রিট লেন
শাফিক আফতাব.............
হেমন্ত, কেনো আসো শিহরণে ? শীর শীর
সমীরণে আমি যে এক বিহবল প্রাণ। আহলাদে আস্বাদে
অবসাদে মনে আসে সেই কবেকার এক শুভক্ষণ। এক সুনিবিড়
অনুভবে আমি পৃথিবীর সীমার বাহিরে যাই__যেন অমারার প্রাসাদে।
এই যে তুমি প্রকৃতির শরীরে মিশে যাও__আমার সত্তায় এক
অজানা জগতের ছবি ভাসে__কামনার কোমল কলি পুলকিত করে মন
জীবনের প্রতিদিনি হয়ে আসে উৎসবের শুভক্ষণ
মনের দর্পণে কে যেন আসে, কে যেন গায় আহা ক্রমশ হতে থাকে ঝকঝক।
হেমন্ত তুমি এসেছো। রক্তে চেতনায় আমার কে যেন বেঁধেছে বাসা
সে যেন সুরা আর সুধা__নির্জনে এই বিকেলে হতেছে পুলকের পশরা
অবগুণ্ঠিত বধূ তুমি যেন___ শিল্পের উপাদান, দেহে, বুননে ঠাসা
তোমার অপরূপ রূপে আজ অসম্ভব রকমের দিশেহারা।
হেমন্ত তুমি এসে দিয়েছো বোধে আর চেতনায় আনন্দ আর শূন্যতার দ্বৈত-টানাপোড়েন
শূন্য ! তবু কেনো ভরে যাই__কার যেন সুধা পাই__আহা ! সেই ব্যাংকিন স্ট্রিট লেন।
২১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




