বেলা পড়ে যায় !!
শাফিক আফতাব.............
দিন তো প্রতিদিন দিনের মতোন আসে__
যায়__ আমার জন্য পড়েনা কারো দুফোঁটা চোখের জন,
কত রং আর সুঘ্রাণ মাখা ছিলো চৈত্রমাসে__
আজ কিছু নেই__অপাংক্তেয়। বৃক্ষে আজ ফল বিফল।
তোমাকে পেয়েছিলাম__ অমরাবতীর উর্বশী তুমি
অহঙ্কারে পৃথিবীর সবকিছু তুচ্ছ ভেবেছি ;
প্লুত ছিলো আনন্দে ভরপুর ছিলো মম মনোভূমি__
হাওয়ায় হাওয়ায় আর বুনোউদ্দামে ভেসেছি।
বেলা পড়ে যায়__সবকিছু ক্রমশ হতে থাকে বিবর্ণ
দুষিত বাতাস সর্দিজ্বরে হতে থাকি আক্রমণ
ব্যর্থ হয়ে আসে আজ রঙিন স্বপণ__
ধকল বিকল হয়ে আসে আমাদের সিগ্ধকর্ণ।
দিন চলে গেছে__ফিকে হয়েছি__ আমার আজ কিছু নাই
মনের আনন্দে আপনাই আজ বাজেনা রঙিন সানাই।
২১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




