তবু গ্যারাকল/ শাফিক আফতাব/
পা টিপে পথ চলি__ফাদেঁ পড়ি তবু__
তোমাকে ভালোবাসিনা, ভালোবাসি তবু।
তোমার কাছে যাইনা, কাছে ডাকি তবু__
তোমাকে মনে করিনা__ মনে করি তবু।
কষ্টগুলো মনে রাখি__রাগ হয় যদিও ;
কাছে এলে আবার রাত হয় মদিও __
আলগোছে কখন যে তোমায় ছুঁয়ে যাই,
কখন যে বেজে ওঠে শাশ্বত সানাই__
কখন যে নিবিড় হয় নিজে বুঝিনা ;
কখন যে ভালোবাসো__টের পাইনা।
এভাবে চলে গেলো অর্ধেক জীবন,
এভাবেই ভরে গেলো বৃক্ষের বন,
এভাবেই ভুলে দিলে যাতনাসকল__
পা টিপে পথ চলি __তবু গ্যারাকল।
২৫.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


