জলের মতোন সহজ হতে গিয়ে
শাফিক আফতাব..............
জলের মতোন সহজ হতে গিয়ে__কিংবা পথের মতোন অবাধ হতে গিয়ে,
মানবতার কাছে নত হতে গিয়ে, বৃক্ষের মতোন সরল হতে গিয়ে__
রিলিফের গম হয়ে গেলাম।
আপন সত্তাকে দিলাম, নিলাম।
অথচ তুমি গম্ভীর হতে বলো__রাজনৈতিক নেতৃবৃন্দের মতোন জটিল হতে বলো
এক্সক্লুসিভ হতে বলো__উঁচুনিচু ভেদ রেখে চলতে বলো__
তবু আমি খোলা রাখি নাপিতঘর__তবু বাদামবিক্রেতার মতোন উন্মুক্ত স্টেশনে ফেরি করি
লোকালয়ে মিশে আনন্দ পেতে চাই,
তুমি আড়চোখে দেখে নাট ছিটকাও__গ্রাম্যবাউলের মতোন হালকা ভাবো...........
এই যে অভিনেতামানুষসকল, দেখো কী নিপুণ অভিনয়ে বাগায় স্বার্থ, লুট করে
আর্তের অধিকার, গিলে খেয়ে তৈলাক্ত করে, মোটা রাণ
গিটারে তোলে আধুুনিক গান।
সর্বস্ব গেলো আমার তবু জটিলবাক্য বানাতে শিখলাম না।
চিরকাল পথের মতোন সরল থেকে থেকে মানুষের কাছে হাবলু আর বাবলু থেকে গেলাম।
২৫.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


