শীতবৃষ্টির শব্দশিল্পী
শাফিক আফতাব................
শীতবৃষ্টিতে আমি শব্দশিল্পী আজ __
নিপুণ বুননে বুনি প্রেমের কারুকাজ ;
দূরে ঠেলে দেই দেশ আর সমাজ,
আহা তোমার আজ কেমন নন্দিত মেজাজ।
দেহ হতে বিচ্ছূরিত হয় উষ্ণওম __
বড় নান্দনিক হয় আমার অনুপম,
ময়ূরের মতোন মেলে কামনা পেখম,
স্পর্শে জেগে ওঠে দেহের পশম।
অকাল বর্ষায় মাছর মতোন খুজিঁ উজোবার পথ __
কোথা গিয়ে তবে এলাবো দেহের ভার :
প্রিয়তমা মন দেবে আজ শাশ্বত সতত,
মনোবাসনা পুরিবে আজ আমার প্রিয়ার।
অকাল বৃষ্টিতে আজ, অসময়ে জাগিলাম ;
প্রেমের গহীন বনে চোখ রাখিলাম।
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


