বর্ষাবতী
শাফিক আফতাব............
বর্ষার দিনে আজ মন ভরে গানে,
সুরগুলো ভরে থাকে গহন বনে,
তোমায় দেখে আজ হই দিশেহারা,
খুলে গেছে যেন আজ প্রেমফোয়ারা __
ফুলে ফুলে নদীকূলে তুমি বর্ষাবতী,
তোমায় মন দিলাম ও প্রতীতী,
কাছে আসো ভালোবাসো, দিয়ে দাও মন,
তারায় ভরে উঠুক শূন্য গগন।
বর্ষায় ভিজে মোরা বর্ষাই প্রেম,
তখনই গতি পায় আবহমান ট্রেন,
ট্রেনের কামরায় থাকে পুলকের দানা __
দূরিভূত হয় তখন মনোবেদনা,
বর্ষায় ভুলে যাই যাতনাসকল ;
আনন্দ বিলায় তখন বর্ষাবাদল।
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


