উৎসব শুরু হয় প্রেম মৌসুমের।
শাফিক আফতাব..............
স্পর্শে গরম হই__শরম পাই,
নরম অনুভবে আবার বেগে ধাই,
কী এক যাদুমন্ত্রবলে __
ভেজালে কোন এক পুলকিত পুকুরের জলে।
জলের তলে আবার মৃত্তিকার কাদা,
গতা মাছগুলো আবার লুকোচুরি খেলে কাদার ভিতরে __
পুলকরা যেন অনুরূপ লুকায়,
গোপন গোয়েন্দা ঘরে।
তোমার গভীরে থাকে মাছের পোনা,
ধরতেই পিছলে যায় মাছের ঝাঁক ;
তোমার গভীরে ঢুকে আমি বদলাই বাঁক __
আর অমনি ফলে ওঠে সোনা।
স্পর্শেই খবর হয়, কন্ট্রোলরুমের ;
উৎসব শুরু হয় প্রেম মৌসুমের।
নিসর্গ, ঢাকা :
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


