একদিন কাশবনে, তুমি, তোমার উপমা
শাফিক আফতাব........
একদিন কাশবনের নির্জন নিলায়,
তুমি আমি মিশে যাবো গীতিকবিতায়
তুমি আমি মিলে যাবো অথই নীলে__
বর্ষাহীন বৃষ্টির সফেদজলে।
পাশে বয়ে যাবে কুলকুল নদী,
তুমি আমি গেয়ে যাবো কালনিরবধী,
তুমি আমি লিখে যাবো গীতিকবিতা __
হবো নবজাতকের পিতা, সবিতা।
কথা দাও একদিন সাদা কাশবনে,
গোলডিম চাঁদ যবে গগনে,
এসে তুমি ভালোবেসে ভরাবে কায়া __
এসে তুমি দিয়ে দেবে জমানো মায়া।
একদিন কাশবনে এসো প্রিয়তমা
তুমি সেদিন শুধু তোমার উপমা।
ঢাকা : বাংলাদেশে
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


