সোনালী ডিমের খোলস খুলে ধরো হে দোকানী ;
শাফিক আফতাব...................
অবিকল দুটো সোনালী ডিম__নরম,
মুখে ডাবের অঙ্কুর ;
বোঁটা ছিড়েঁ দুধ গলে, মুন চুরচুর __
অচিন অনুভব ভরে থাকে, যেন অনুপম।
মুঠো মুঠো আনন্দগুলো ঢিলের মতোন ছুঁড়ি,
যেন আমি চৈত্রের মাঠে এক ক্ষুধার্থ বালক ;
ওদিকে রিনিঝিনি বাজে রঙিন চুড়ি __
আবার নড়ে ওঠে নাকের নোলক।
আনন্দের বানে ভাসে রাতের আঁধার,
লজ্জা বাড়ে আবার আকাশের তারার ;
জোনাকীরা হয় আবার বাসরের জরি __
তুমি কাছে আসো তখন__ লজ্জায় মরি।
সোনালী ডিমের খোলস খুলে ধরো হে দোকানী ;
আপনাই ডাকি তখন দুহাত ছানি।
২৫.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


