স্বরবৃত্তের ঢঙে সনেটের খোলস
শাফিক আফতাব...............
তোমার চোখে চোখ রাখলেই কবিতা হয় ;
কিংবা মনটা ভরে যায় বর্ষার উচ্ছল নদী ;
কিংবা হেমন্তের ভরা ধানক্ষেত হয়,
আবহমানতার ট্রেন চলে কালনিরবধি।
তুমি পাশে থাকলেই আমি হই ধনকুবের এক ;
সেরাসুখি মানুষ হই বেকারের দেশে ;
মাছে মাছে ভরে যায় আমার শূন্য লেক,
উধাও কোথাও যাই আমি নিরুদ্দেশে।
তুমি এলে আমি হই এক স্কুল বালক __
অফিসের কোর্টপ্যান্ট ছেড়ে হই অতিসাধারণ ;
পদভদে ভুলে হই এক প্রান্তজন __
তুমি তখন মেলে ধরো তোমার পালক।
তুমি আছো ভালোবাসো তাই আমি ধনী ;
তুমিহীন দীনহীন প্রাণহীন আমি।
২৫.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


