আজকে তোমার সাথে আমার স্বরবৃত্তদিন
শাফিক আফতাব....................
আজকে তোমার সাথে আমার স্বরবৃত্তদিন,
সাপ্তাহিক ছুটির দিনে বেড়ে দিলে ঋণ,
যাহা ছিলো দিয়ে দিলে অকাতরে বিলিয়ে __
হাওয়ার মিঠাই আমি খেলাম গিলিয়ে।
সারাদিন মুখরিত তোমার সাথে,
প্রেম চুইছিলো তোমার চোখের পাতে,
রমনে, লেহনে মনে আনন্দের ধারা __
খুলেছিলো আজ তুমি তব ফোয়ারা।
সব কাজ রেখে আজ তোমাকে পাঠ,
নিবিড় পাঠে ছিলো তথ্যনির্দেশ,
যদি আবার না মানি লালফ্লাগের নির্দেশ __
তাই খুলিনি আজ তোমার কপাট।
কামে নয়, প্রেমে গেলো আজ সারাদিন ;
আজকে তোমার সাথে আমার স্বরবৃত্তদিন।
২৫.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


