দীর্ঘ প্রতিবেদনের প্রতিটি অক্ষর
শাফিক আফতাব...............
মনে আছে__সব, তবু অভিনয় করে চলি,
বলিনা কিছু লোকালয়ে__কিংবা যে ক্ষত, আর প্রহারের চিহ্ন লেগে আছে দেহে, জঙ্ঘায়
তা কাউকে বুঝতে দেই না।
আপন বেদনায় পুড়ে মরি নির্জনে __
তবু দেয়ালেরে কিছু বলিনা,
ক্ষুধায় পেটে আগুন জ্বলে, তবু কারো কাছে যাইনা।
তোমাকে ভালোবেসে যে স্বর্গ রচনা করেছি আমি,
কিংবা তোমাকে ভালোবেসে যে যন্ত্রণার যন্ত্রকল বোরিং করেছি বোরোক্ষেতে,
তোমাকে ভালোবেসে যে পুলকের পৃথিবী পেয়েছি আমি __
কিংবা তোমাকে ভালোবেসে যে বর্ষার নদীর উচ্ছলতা পেয়েছি, তা কাউকে বলিনা।
কেনো না আমি নিজেই এখন গোয়েন্দা বিভাগের কর্মকতা,
সব তথ্য গোপন রাখি, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে খুব প্রজ্ঞাকৌশলে এগুতে হয় আমাকে __
কেনো না মানুষগুলো আজ সত্যি তুখোর গুপ্তচর,
অবাধ গণমাধ্যমের যুগে জীবনের দীর্ঘ প্রতিবেদনের প্রতিটি অক্ষর গহন মনে বন্দি রেখেছি।
বাংলাদেশে,
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


