পুরোপুরি প্রবেশ করে দেখি আরো আছে পৃথিবীর তল
শাফিক আফতাব..................
পুরোপুরি প্রবেশ করে দেখি আরো আছে পৃথিবীর তল
কেন্দ্রমণ্ডলে আরো আছে নুড়ি-পাথর
বোরিং হবে না আর রাবার-পাইপের প্রান্তর
তাতেই যে টুকু জল উত্তোলিত হবে, তাতেই মিটবে পানির তৃষ্ণা।
বহুদিন তৃষ্ণায় কাতর
পানিয়জলের অভাবে জনপদে নেমেছিলো গভীর সংকট
মৃত্তিকার গভীর খুঁড়ে যখন সৃজিলাম পুলকের প্লট,
দেখা গেলো পৃথিবীর তল জলে ভরা, সেখানে সুঘ্রাণ আতর।
যাই, যেতে যেতে আলেয়ায় নিমজ্জিত হই,
মনে হয় এই বুঝি পেলাম প্রান্তর, এই বুঝি মিললো পৃথিবীর তল
এদিকে বুকের গভীরে, স্পর্শে ফুটতে থাকে শুভ্র শুভ্র খই,
ওদিকে রক্তের ভেতরে আদিম কোলাহল।
পুরোপুরি প্রবেশ করে দেখি আরও আছে পৃথিবীর তল :
পুরোপুরি তোমাকে পেয়ে দেখি, কিছুই পাইনি, আরও খেতে চাই তৃষ্ণার জল।
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


