গাঢ় আঁধারের জলের গভীরে
শাফিক আফতাব...............
গাঢ় আঁধারের রাতে ছেলেবেলার মতোন নগ্ন হয়ে ঝাপ দেই গহীন পুকুরে,
সাঁতার না জানা আনাড়ি সাঁতারু আমি অন্ধকারে হাতড়ে মরি পিচ্ছিল মাছে,
কে এক বাউল সাঁই গান ধরে আবহমান এক শাশ্বত সুরে __
বলে, এই পুলকিত পুকুরের অবগাহনে পাবে, আস্বাদ, বারোটি মাসে ।
মাছ আর অন্তর্গত এক গহবরের সন্ধানে রাত্রি হয় ভোর __
তার আগে আলগোছে খুলে যায় ব্রাউজ, ব্রা, ছায়া, আর প্যান্টি,
অাচমকা ওদিকে হিংসে ফুসে ওঠে পোষা বিড়াল আর চতুর গিরগিটি __
ওদিকে খুলে যায় স্বর্গবতী এক অচিন রাজ্যের দোর।
গাঢ় আঁধার চাদর হয়, আমরা নগ্ন হই, দুই বিপরীত লিঙ্গ __
লজ্জাগুলো আধারের বানে ভেসে যায় সাগরের জলে কিংবা বনান্তরে__
ঋদ্ধ হই একে অপরের পেয়ে আসঙ্গ
দেখি পৃথিবীর যত স্বাদ, আহলাদ এখন আমাদের মনের ভেতরে।
চুমে চুষে রাত্রির কোলে আমি হই এক বিহবল জীব __
হে নগ্নসুন্দর মানবী, তোমাতে জ্বালালাম শিখাহীন আবহমানতার প্রদীপ।
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


