রক্তবদলসূত্রের পরিপ্রেক্ষিত
শাফিক আফতাব...............
মাসে মাসে তুমি রক্ত বদল করো__ তাই তুমি রং বদলাও__তাই কি প্রতারণা করো ?
কিংবা তাই অভিযোজন ক্ষমতা অধিক তোমার ?
কত করে শপথ করে বলে গেলে, ভুল করবেনা আর, তবু আমায় বেদনায় করছো জরোজরো।
আমি মায়ের মতোন তোমাকে, তোমার কথাকে শিরোধার্য বলে জানি,
বিশ্বাসের প্রতিটি শব্দে আমি তোমাকে নিয়ে সৌধ গড়েছি,
ভালোবাসার ভিতে ব্যবহার করেছি দামী দামী বিদেশী পাথর,
তোমাকে ভালোবেসে তবু কতবার মরার আগে মরেছি।
ভালোবাসার কাছে ধর্মের অনুশাসন কিছু না
ভালোবাসার ধর্মই নাকি ধর্ম
অন্তত আমি তাই জানতাম, জেনে তোমাকে ভালোবেসে বিশ্বাসের প্রতিটি গম্বুজে তোমাকে
খোদাই করেছি, দেবি তুমি, তুমি প্রেম, তুমি আরাধনা, অর্চনা, তুমি শাশ্বত শান্তির শিশির __
সেই তুমি ফুলেল জলে গোরোচনা ঢেলে বড় পঙ্কিল করে দিলে আমার প্রেম, ভালাবাসা।
মাসে মাসে রক্ত বদল করো বলে তুমি আপনাতেই এমন রহস্যময়,
তবু তোমারেই নিয়ে আমাদের এই পৃথিবী, আর আমাাদের সুখের নিলয়।
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


