রাজনীতিবিমুখ কবিতা
শাফিক আফতাব...............
আমরা রাজনীতি বুঝিনা__জানিনা এর কলাকৌশল
কুটকৌশলও বুঝি না__
মানুষগুলো কোমর বেঁধে সমাজ গড়ায়, দুর্নীতিদমন করে
আমি হাসি__তারা চোর ডাকাতের সাথে বসেনা__
সম্পর্ক গড়ায় না আত্মীয়ের, তারা সাদা পাঞ্জাবী পড়ে, কেউ কৃষ্ণকোর্ট
কেউ অাবার টাইয়ের নট বাঁধে আনাড়ি হাতে__
বিনাশ্রমে, ফাও পকেট ভরায়, গরম টাকায়..........
তারা প্রাঞ্জল ভাষায় ভাষণ দেয়, অফসেট পেপারে কম্পোজ করে সমাজ গড়াবা নীতিমালা
কেউ ধর্মের কথা বলে, কেউ কর্মের,
কেউ আবার শরমে মুখ খোলেনা, রসাতলে সমাজ গেলো বলে তারা হায় হায় করে।
অথচ আপন গতরে তাদের পঙ্কিলতা, কাদাজল,
তারা কেউ কাটা চামুচে হারাম খায়, কেউ পরকীয়া বিছানায় আরাম করে
শুধু তারা নীতি করে, ভীতি দেখায় আপামরকে,
আমরা তাদের স্যালুট দেই, দিতে হয় বৈকি, তারা শিক্ষিতজন, তারা চুরি করে পালাবার
পথ জানে, আমরা জানিনা, আমরা খেটে মরি খামারে, কারখানায়, সময় কাটাই অর্চনায়.............
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


