সাম্প্রতিক
শাফিক আফতাব................
হারাম খাইনা __হারামির বাচ্চা জন্মিবে বলে,
তবু হারামির বাচ্চায় ভরে গেছে দেশ __
কারো বিছানায় আরাম খাইনা__পরজীবি মানুষ ভাবলে বলে,
তবু সুসন্তানদের কত দ্বেষ।
দেশ ও দশের কথা বলি__ লিখি সমাজ গড়াবার শুদ্ধ পদাবলি,
অথচ আপন গ্যাসালাইটেই অন্যের গ্যাস __
অথচ বাধ্যানুগত আমলা হয়ে ভরাই গামলা, গণি নগদক্যাশ,
অনেক ভেবে চিন্তে পথ চলি।
কালো টাকারে মন্ত্রবলে সাদা করি,
নীল টাকা দিয়ে পরকীয়া প্রিয়ার গালে লাগাই চৌম্বকচুমু
বর্ষার রাত কাটাই রঙিন গেলাশে রুমুঝুমু __
পাশের বাড়ির কুদ্দুস কেনো বড় হলো ? মাথা আঁচড়ে মরি।
'উদ্ভট এক উটের পিঠে চলছে দেশ'__শুধু বলি আমার কি আছে করার __
যার মতো যে চলছে, কে খোজঁ রাখে অঘাটের মরার।
২৬.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


