মঙ্গোলীয় মেয়ে
শাফিক আফতাব...........
তোমাকে পুরোটা সময় দেবো এবং পুরিয়ে দেবো, এসো
বর্ষার মরানদী যেমন পুরিয়ে যায় সজিব জলে, অমন তোমাকে পুরিয়ে দেবো
বিজ্ঞানাগারে পারদে যেমন পুরিয়ে যায় টেষ্টটিউব, কিংবা বৃষ্টিতে যেমন পুরিয় যায় প্রাচীন ইঁদারা
অমন তোমাকে অলৌকিক ঐশ্বর্যে ভরিয়ে দেবো
যন্ত্রযুগে উত্তেজক রঙিনজলে তারা হোক না মানপুরুষ
মখমলে নরম আলোর ভেতর অবগাহন করুক না রাত্রিভর, __ওদের ফুসফুস দুষিত বাতাসে
অকালে নষ্ট হবে, রক্তে বাস করবে ঘুণেপোকা।
তুমি ওদিকে চেয়োনা
আমার নিগ্রো মুখে দেখো, বুকের পাঁজর দেখো কেমন সুঠাম হয়েছে চৈত্রের রোদে
হাতের মুঠি দেখো কেমন সোনা হয়েছে মুত্তিকা ছেকে ছেনে
ওদের তুলতুলি শরীর দেখো ভুলোনা তুমি, ওরা ভাঙা ব্রীজের মতোন ধসে পড়বে সময়ের আগে
ওদের অবৈধ প্রজনন তুমি ধারণ করো না তোমার পবিত্র পেটে...........
বরং এসো এখানে কাঁচা মাটির ঘরে, মাটির মালসায় খাও একবাটি দুধ
দেখবে পূর্বপুরুষের ছোঁয়া পাবে
শান্তি পাবে আবহমানতার গানে, পরাণে বাজিবে সুর স্বর্গবতীর রাতের, বরং তুমি খোলস খুলে
মঙ্গোলীয় মেয়ে তুমি এসো আমার লকলকে ঘাসময় তৃষ্ণাতুর বুকের সীমায়..........
২৭.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


