বেলুনভাবনা
শাফিক আফতাব..................
তার কামনা বেগুনের মতোন নরম, স্বাদ ফুলের ঘ্রাণের মতোন সুবাসিত
তার প্রেম অথই নীলের মতোন বিস্তার, খইয়ের মতোন ফোটে তার গানের সেতার।
আমি তাকে ধারণ করি ভেতরে, কত করে বলি মেয়ে মানুষের দিকে চেয়ো না
এ বড় পাপের কাজ,
তবু সে অনুপঙ্খ দেখে, দেখে চুলগুলো কীভাবে লতার মতোন বাতাসে দুলছে,
বুকটা সমুদ্রের পেটের মতোন কীভাবে ফুলছে,
নিতম্ব কীভাবে দুলনি দেয়, চোখের পাতা কীভাবে নড়ছে, চোখদুটো কীভাবে কী কথা বলছে
মসৃণ চামড়া থেকে নবান্নের প্রথম ভাতের কতটুকু ঘ্রাণ এলো,
কিংবা সদ্যফোটা ফুলের সুবাস কেমন টাটকা হয়, নারীদের স্তনের ফাকে ঝুরঝুর করে কীভাবে
কামনার পুষ্পরেণুগুলো পড়ে পড়ে যায়........
সবটা সময় বেলুনভাবনায় কাটে, আরও কাটে ভূগর্ভস্থ্য এক স্বর্ণখনির সন্ধানে
যেখানে ভালোবাসারা থাকে গহীনতায়, যেখান থেকে বেরিয়ে আসে ভালোবাসার ফসল.......
২৭.১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


